মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামকে জুলাই ২০২৫ এর জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার টাঙ্গাইল পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী প্রমুখ।
জানা যায়, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবা প্রদান, রেকর্ড সংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ওসি রাশেদুল ইসলামকে এই ম্মাননা প্রদান করা হয়।
এছাড়া হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ হবে জনগণের বন্ধু।
উল্লেখ, মুহাম্মদ রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৫ মে মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
projonmo21.com Popular bangla online newsportal