মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর বিরোদ্ধে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম রোজিনা আক্তার (৩৫)। সে ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে।
ঘটনার পর ঘাতক স্বামী ওই এলাকার খবির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৬) পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন ধরৈ বনিবনা হচ্ছিলনা। এক সপ্তাহ পূর্বে এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। রোববার আপোস মিমাংসার মাধ্যমে লতিফ রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে।
সোমবার দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাকা থাকে। এই সুজোগে দুপুরে লতিফ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় কুপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপরই ঘাতক স্বামী পালিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
projonmo21.com Popular bangla online newsportal