সর্বশেষ :
Home / সারাদেশ / জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। এই উপলক্ষে সোমবার থেকে রোববার পর্যন্ত সাত দিন বিভিন্ন কর্মসূচি পালন করবেন উপজেলা মৎস্য দপ্তর।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে মৎস্যজীবি, উদ্যোক্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুর বিভিন্ন প্রজাতের পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।

মৎস্য চাষ করে সফলতা অর্জনকারী তিনজন সফল মৎস্যজীবি হিসেবে বক্তব্য রাখেন, মো. নুরুল ইসলাম নুরু, মো. রবিউল ইসলাম ও মাসুদ হাসান মিন্টু। সফলতার জন্য পুরস্কার স্বরূপ তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা কৃষি করপোরেশন কর্মকর্তা বহিৃ রানী শিখা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!