দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:
“নদী পথে সম্প্রীতির বার্তা নিয়ে সাংবাদিকদের নৌকা ভ্রমণ” বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।
শনিবার (১৬ আগস্ট) দৌলতপুর উপজেলার যমুনার শাখা নদীর বৈন্যা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।
যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সিরাজগঞ্জ বর্ডারে যাত্রা বিরতি দেন। চলতিপথে কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে সাংবাদিকদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ ও সাধারণ সম্পাদক মো. সালমান খান নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। ক্লাবের অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে ক্লাবের সদস্যরা অনন্দ ভ্রমণে অংশ নেন।
নৌকা বিরতীর এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া হয়। খাবার শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সাংবাদিকরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে ফিরে ভ্রমনের সমাপ্তি ঘটে।
projonmo21.com Popular bangla online newsportal