নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশনের
উদ্যোগে সদ্য এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা, ক্রেষ্ট, স্কুল ড্রেস, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান সহ পুরস্কার
বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ফুলবাড়িয়া বাজার আক্কেল আলী উ”চ বিদ্যালয়
মাঠে এ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪৩ টি স্কুল ও মাদ্রাসার ৪৯০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার
বিতরন করা। এছাড়াও স্পষ্ট বক্তব্য পেশ করায় ৪জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে
পুরস্কুত করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার
বিতরন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার
চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট
ব্যারিষ্টার মশিউর রহমান সবুজ, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম
সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন,পৌর বিএনপির
আহবায়ক মামুদ সরকার, এস এম শওকত ইমরান, সিরাজুল ইসলাম বকসী, এড.
জাকিরুল্লাহ, ফয়জুর রহমান, সুমন বাড়ই প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal