সর্বশেষ :
Home / সারাদেশ / ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে অর্ধ লক্ষ লোক নি‌য়ে মনোনয়ন জমা দিলেন সতন্ত্র প্রার্থী জামাল হো‌সেন মিয়া

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে অর্ধ লক্ষ লোক নি‌য়ে মনোনয়ন জমা দিলেন সতন্ত্র প্রার্থী জামাল হো‌সেন মিয়া

 

 

সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধি: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে প্রায় অর্ধলক্ষ লোক নি‌য়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী অ‌্যাড‌ভো‌কেট জামাল হো‌সেন মিয়া।

আজ সোমবার বেলা ১২টার দিকে সালথা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সালথা উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো: তেলা‌য়েত হো‌সে‌নের নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

 

এসময় সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো: ওয়া‌হিদুজ্জামান, সা‌বেক ভাইস চেয়ারমান লেবু মোল‌্যা, সালথা উপ‌জেলার রামকান্তুপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো: ইশারত হো‌সেন, সালথা উপজেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও গ‌ট্টি ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, আনোয়ার হো‌সেন, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান মো: নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: ম‌জিবুল হক, বি‌শিষ্ট ব‌্যবসায়ী মো: খোর‌শেদ খা সহ সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠ‌নের প্রায় ৫০ হাজার নেতা কর্মী উপ‌স্থিত ছি‌লেন।

 

এসময় জামাল হো‌সেন ব‌লেন, আমি নৌকার বিপ‌ক্ষে নয় আমি লাবু চৌধুরীর ও তার সন্তাসী কর্মকা‌ন্ডের বিপ‌ক্ষে নির্বাচন ক‌রে এই এলাকার মানু‌ষের মু‌খে হা‌সি ফুটা‌নোর জন‌্য প্রার্থী হ‌য়ে‌ছি। আমি আওয়ামী লীগ লোক আমি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জন‌নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাজীবন আওয়ামী লীগ করে যাব।

 

তি‌নি আরো ব‌লেন, আমি নগরকান্দা-সালথার জনগণের ইচ্ছায়ই রাজনীতি করি। তাদের ভালবাসা ও সমর্থন আমাকে এই পর্যন্ত এনেছে। আমি বরাবরই জনগণকে নিয়ে রাজনীতি করি এবং করতে চাই। জনগণের অকুণ্ঠ সমর্থনও আমার রাজনীতির একমাত্র শক্তি। জনগণ সেটা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে বলে আশা করি।

 

এদিকে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে সালথা উপ‌জেলা থে‌কে বিশাল শোডাউন করে নগরকান্দার তালমায় তার নিজ বা‌ড়ি‌তে যান অ‌্যাড‌ভো‌কেট জামাল হো‌সেন মিয়া। তার নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

 

সালথা উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো: তেলা‌য়েত হো‌সে‌ন জানান, ফ‌রিদপুর ২ আস‌নের এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। এই আসনের মোট ভোটার ৩ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন ।

 

উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন ২৬ সে‌প্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়।

 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

 

এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসন শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!