সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বর কনের যাত্রীবাহী বাসে হামলা র্স্বনলস্কার লুট, গ্রেফতার ১

কালিয়াকৈরে বর কনের যাত্রীবাহী বাসে হামলা র্স্বনলস্কার লুট, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ বেলাবো ঈদগাহ মাঠের পাশে শুক্রবার

সন্ধ্যায় বর কনের যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে দের র্স্বনালস্কার,নগদ টাকা লুটের

ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গনধোলাই দিয়ে পুলিশে সৌর্পদ করেছে

এলাকাবাসী। পরে গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে শনিবার সকালে গাজীপুর আদালতের

মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন বলিয়াদি শেওরাতলী এলাকার মৃত মনির হোসেনের

ছেলে জয়নাল খান(৩৫)।তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এ ঘটনায় কনের বাবা

দেওয়ান সামশুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ সূত্র জানায় শুক্রবার সন্ধ্যায় বৌভাত শেষে বর কনে সহ ৪০-৪৫জন যাত্রী নিয়ে

জিরানি থেকে ফিরছিলেন কনের বাবা সামসুল ইসলাম। পথে মধ্যে উপজেলার

চান্দাবহ বাজার এলাকার বেলাবহ ঈদগাহ মাঠের পাশে পৌছালে সেখানে আগে

থেকেই একটি মাটিবাহী ড্রাম ট্রাক দাড়িয়ে ছিলেন। এসময় কনে পক্ষ

ট্রাকটি সড়িয়ে নিতে বললে সেখানে থাকা ১৫-২০ জন যুবকের সাথে কথা

কাটাকাটি হয়। এক পযার্য়ে যুবকরা কনে পক্ষের উপর হামলা চালিয়ে দুইটি

স্বর্নের চেইন যার মুল্য ২ লাখ ৮০ হাজার টাকা,ও নগত ২৭ হাজার টাকাসহ

কয়েকটি ফোন লুট করে। এসময় বাসে যাত্রীদের মারধোর করে তারা। পরে কনে যাত্রীদের

ডাক চিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে যুবকরা পালিয়ে গেলেও একজনকে

আটক করে পুলিশে সোর্পদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যাত্রীদের উদ্ধার

করেন পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন বর কনের বাসে হামলার ঘটনায়

একজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল ও

জরিতদের গ্রেফতারে চেষ্ঠা অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!