সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে ‘মাদক বিক্রেতা’ ৩ জনকে দুই বছরের জেল 

দৌলতপুরে ‘মাদক বিক্রেতা’ ৩ জনকে দুই বছরের জেল 

 

 

 

আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুর ভ্রাম্যমাণ আদালতে আব্দুল রহিম (৩৫), মামুন আলী (৩৮) ও মোঃ মাজেদ মিয়া (৫৫) নামের তিন মাদক কারবারিকে দুই বছরের কারাদণ্ড  সহ একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাহিয়ান নুরেন এ দণ্ডাদেশ দেন। আব্দুল রহিম,খলসী ইউনিয়নের রৌহা গ্রামের কাসেম খানের ছেলে,মামুন আলী বাঘুটিয়া ইউনিয়ন বাশাইল গ্রামের আগর আলী সেখের ছেলে ও মাজেদ মিয়া খলসী ইউনিয়নের চরখলসী গ্রামের আনছার আলীর ছেলে বলে জানা যায়।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই সজিব জানান- গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গাঁজা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!