সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে দুই একর বনভূমি দখলমুক্ত করে চারা রোপন

কালিয়াকৈরে দুই একর বনভূমি দখলমুক্ত করে চারা রোপন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বিট আওতাধীর বিশ্বাসপাড়া এলাকায় সরকারি বনের জমি দখল করে কলাগাছ রোপন ও স্থাপনা নির্মান করে দখল করে রাখা দুই একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। যার মুল্য প্রায় ১০ কোটি টাকা। বুধবার (১৩ আগষ্ট) সকালে এ উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমিতে গাছের চারা রোপন করেন বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায় ওই এলাকায় জৈনিক এক ব্যক্তি সরাকারি বনের জমিতে কলাগাছ লাগিয়ে এবং চতুর পাশে বেড়া দিয়ে ভিতরে স্থাপনা তৈরি করেন। এবং সেই জমি আবার তার আত্বীয় স্বজনদের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বাড়ি তৈরি করে দেয়ার অভিযোগ রয়েছে। পরে বন বিভাগ জানতে পেরে কয়েকদিন আগে তাকে স্থাপনা সড়িয়ে নিতে নোটিশ পাঠায়। কিন্তু নোটিশ পাওয়ার পড়েও স্থাপনা সড়িয়ে না নেয়ার বুধবার সকালে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। পরে ওই জমিতে গাছের চারা রোপন করা হয়।

 

চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান দীর্ঘদিন ধরে বনের জায়গা দখল করে রেখেছিলো। পরে সেই জমি উদ্ধার করে গাছের চারা রোপন করা হয়েছে। যেহেতু এখন বনায়নের সময় তাই এ সবুজ বনায়নে দখলকৃত জমি উদ্ধার করা হয়েছে। আমাদের এ সবুজ বনায়ন কর্মসূচী সব সময় অব্যহত থাক

বে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!