জাহাঙ্গীর আলম সবুজঃ
মেহেরপুরের গাংনীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। আজ সকাল দশটার দিকে গাংনী দারু”ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়
projonmo21.com Popular bangla online newsportal