কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে অপহরণে নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার রাতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে(১৩) উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ ।সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার মিজান শাখায় পড়াশোনা করতে। এ ঘটনার সাথে জরিত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত যুবক হলেন উপজেলার টান কালিয়াকের এলাকার ফজলুর রহমানের ছেলে জামাল হোসেন(২৫)। পরে গ্রেফতারকৃত যুবককে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর মা ।
পুলিশ সূত্র জানায় ওই শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক শাখার শিক্ষার্থী ছিলেন। গত ৯ ্আগস্ট বিকালে মাদ্রাসা ছুটির পর ওই শিক্ষার্থী অন্যন্য ছাত্রীর সাথে বেড়িয়ে যায়।পরে আর ফিরে না আসায় ওই মাদ্রাসার শিক্ষক বিভিন্নস্থানে খুজা খুজি করে না পেয়ে বিষয়টি শিক্ষার্থীর অভিভাবক কে জানায়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে মড়ঙ্গলবার রাতে টান কালিয়াকৈর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন পুলিশ ।এরসময় ওই শিক্ষার্থী পুলিশের কাছে জবান বন্দি দেয়। যে তাকে হৃদয় নামের একটি ছেলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এই বাড়িতে আটকে রেখে দুই ধরে ধর্ষন করেন। পরে ধর্ষণের সহযোগীতাকারী আকজনকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে
।
projonmo21.com Popular bangla online newsportal