সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন। যুব দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল “ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ”।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি এসে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। এরপর উপস্থিত তরুণ উদ্যোক্তা ও যুবদের শপথ পাঠ করান ইউএনও তনিমা আফ্রাদ। বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জন যুব-যুবতীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ঋণ পরিশোধকারী সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠনকে সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, যুবই শক্তি। যুবদের কল্যাণে কাজ করতে চাই। যারা উদ্যোমী তাদের ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে চাই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু আন্দোলন করলেই হবে না। নিজের ও পরিবারের কথা চিন্তা করে আত্মনির্ভরশীল হতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থার পথ সৃষ্টি করতে হবে। কর্মমুখী যেই কাজ আছে সেই দিকে এগিয়ে যেতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!