নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে আটাবহ ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ জুলাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব এম আনোয়ার হোসেন স্বাক্ষরিত আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান হেলালী (সাকিব), ও শফিকুল ইসলাম কে সদস্য সচিব করে ৩১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
এর পাশাপাশি একই সাথে বোয়ালী ও মৌচাক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার বলেন তিনটি ইউনিয়নে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামীতে যারা বিএনপির দলকে সু সংগঠিত করার লক্ষ্যে কাজ করবে তাদের কে যাচাই বাছাই করে এ কমিটি গঠিত হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal