নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুনগর পাড়া এলাকায় একটি বিদেশি ফলের বাগান পরিদর্শন করেছেন। তিনি এই বাগানটিকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, যেখানে স্থানীয়ভাবে বিভিন্ন বিদেশী ফল চাষ করা হচ্ছে এবং এতে করে আমদানি করা ফলের উপর নির্ভরশীলতা কমার সম্ভাবনা রয়েছে। তিনি স্থানীয় ভাবে বিদেশি জাতের বিভিন্ন ফল চাষের এই উদ্যোগকে উৎসাহিত করেছেন।
তিনি মনে করেন, এই ধরনের উদ্যোগ দেশে ফল চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একই সাথে অর্থনৈতিকভাবে লাভজনক হবে।
সোমবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সু নগর পাড়া এলাকায় গড়ে ওঠা নারী কৃষি উদ্যোক্তা খাদিজা বেগমের রাম্বুটান বাগান নামের একটি ফলের বাগান পরিদর্শন করে উপরোক্ত কথা বলেন তিনি।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানান ডিসি মহোদয়ের এই পরিদর্শন নিঃসন্দেহে ফল চাষের সাথে জড়িত সকলের জন্য একটি অনুপ্রেরণা এবং একই সাথে বিদেশি ফল চাষে উৎসাহ যোগাবে।।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, সহ ইউপি সদস্যবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal