নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকায় রোববার রাতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। পরে সোমবার ভোরে লাশ নিহতের স্বাজনরা উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
নিহত ওই যুবক হলেন উপজেলার মৌচাক মাঝুখান গ্রামের আব্দুল বারেকের ছেলে কামরুল হাসান তপু(২৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় রোববার সকালে ওই যুবক পরিবারের সাথে রাগ করে চিরকুট লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে তার নিখোজ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তার স্বজনরা। পরে রাতের ১১ টার দিকে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এমন সংবাদ পায় নিহতের স্বাজনর।পরে ওই যুবকের লাশ পরিবারের স্বজনরা ভোরে পারিবারিক কবরস্থানে দাফন করেন।এসময় পরিবার সূত্র জানায় ওই যুবক মোবাইলের দোকান করতেন এদিকে মোবাইলে কেসিনো জুয়া খেলে বেশ কিছু টাকা ক্ষতি সাধন করে।এ দিয়ে পরিবারের স্বজনরা তাকে বকাবকি করলে সে বাড়ি থেকে অভিমান করে চলে যায় ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনর্চাজ মোঃ নাদির উজ জামান বলেন আমরা সকালে শুনতে পাই রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ স্বজনরা নিয়ে দাফন করে ফে
লে ।
projonmo21.com Popular bangla online newsportal