সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে তাঁতী লীগ নেতা গ্রেফতার 

কালিয়াকৈরে তাঁতী লীগ নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন তাঁতীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌর ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃত তাতী লীগ নেতাকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পৌর এলাকার মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে চঞ্চল আহমেদ খান(৪৫)। সে উপজেলা তাতীলীগের ৭নং ওর্য়াডের সাধারন সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্র জানায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই চঞ্চল পলাতক ছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে মন্ডলপাড়া এলাকা থেকে তাকে রোববার রাতের সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যা। পরে তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয় ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন চঞ্চলকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয় ।সে ওর্য়াড তাতীলীগের সাধারন সম্পাদক ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;