সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে  ১ লক্ষ টাকা জরিমানা

কালীগঞ্জে নুবহা জেনারেল হাসপাতালকে  ১ লক্ষ টাকা জরিমানা

কালীগঞ্জে নুবহা জেনারেল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকায় নুবহা জেনারেল হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে। হাসপাতালে জনবল কম থাকায় এবং অপারেশন থিয়েটারের পাশে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভ্রাম্যমাণ আদালত ওই বেসরকারি হাসপাতালকে এই অর্থদÐ করে থাকেন। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দি মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী বেসরকারি হাসপাতালকে এক লক্ষ টাকা অর্থদÐ প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, এস আই মো. সেলিম মিয়া,  বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!