মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই উচ্চ বিদ্যালয়ে আন্ত শ্রেণি ফুটবর ও হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা হয়েছে।
বেলা ১১ টায মেয়েদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয সপ্তম ও নবম শ্রেণির ছাত্রীরা। এই খেলায় সপ্তম শ্রেণিা ১১Ñ১০ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে শিরোপা জয় করে।
বেলা ১টায় অনুষ্ঠিত হয় ছেলেদের ফুটবল ফাইনাল খেলা। এতে অংশ নেয় নবম ও দশম শ্রেণির ছাত্ররা। এই খেলায় দশম শ্রেণি ৩Ñ০ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে শিােরাপা জয় করে।
খেলা শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরশাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সোহেল রানা চৌধরী, গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির পরিচালক শাহাজ উদ্দিন রবিন, গোড়াই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য সোহরাব হোসেন বাদশা প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal