সর্বশেষ :
Home / সারাদেশ / সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে দিবালোকে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার(৯ আগষ্ট) সকালে গাজীপুরের কাশিমপুরে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন র্বাতা বাজারের সম্পাদক মারুফ হোসেন, মোহনা টিভির প্রতিনিধি মেহেদী হাসান,জামাল উদ্দিন,মোহাম্মদ আলী সিমান্ত,সোহরাব উদ্দিন মন্ডল,শাহদাত হোসেন,এস এম সানোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে এসময় বক্তারা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার জরিতদের অংিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।এছাড়াও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ব অথচ এখনোও গনমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়িত করা হয়নি।অতিদ্রুত সুরক্ষা আইন বাস্তবায়ন সহ তুহিন হত্যাকারীদের ফাসী কার্যকর করতে হবে।

এসময় সাংবাদিক নেতারা হত্যাকারীতের দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা আইন প্রনয়নসহ ৫ দফা দাবি জানান মানবব

ন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!