কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রভর্তী এলাকায় শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে বালিস চাপা দিয়ে হত্যা করেছে স্বামী।এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
নিহত ওই গৃহবধু হলেন দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার মিচরি গ্রামের জসিম উদ্দিনের মেয়ে জেমি আক্তার(১৯), সে বগুরা সদর উপজেলার লতিফপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী।
তারা দুজনেই চক্রবর্তী এলাকায় লুৎফর রহমানের ছয়তলা ভবনে ভাড়া থেকে থেকে স¦ামী মাছের ব্যবসা করতেন।
পুলিশ সূত্র জানায় তিন বছর আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তাদের সংসারে দের বছর বয়সি ছেলে সন্তান ও তিন মাস বয়সি কন্যা সন্তান রয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেমিকে বালিস চাপা দিয়ে হত্যা করেন। পরে বিষয়টি ভিন্ন খ্যাতে নিতে জরুরী সেবা ৯৯৯ কল করে স্বামী নিজেই মৃত্যুর কথা জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়। এদিকে লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে এ বিষয়ে পুলিশ স্বামীকে জেরা করলে ঘাতক স্বামী হত্যার কথা শিকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়।
কাশিমপুর থানার এস আই লিটন আহমেদ বলেন লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।স্বামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি
চলছে।
projonmo21.com Popular bangla online newsportal