সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

 

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আমার দেশ পএিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম অভি, আরটিভি উপজেলা প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ডি এম সামান উদ্দিন, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি স্বপন সরকার, শাহালম সিকদার ও নজরুল ইসলাম জনি, দৈনিক মুক্ত সংবাদের উপজেলা প্রতিনিধি পুনম শাহরীয়ার ঋতু, মোয়াজ্জেম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

বক্তারা জানান, হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানান। সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!