মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি ডাকাতির ঘটনার সাত মাস পর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পকিবার রাতে ময়মনসিংহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয।শুক্রবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ইমাদপুর গ্রামের মৃত সৈযদ আলীর ছেলে মোয়জ্জেম হোসেন (৫২) এবং একই জেলার তারাকান্দা থানার পানপরী গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩৮)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর ও ২ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এবং কুরনি এলাকায় ১২০ ড্রাম সয়াবিন এবং ১৫ ড্রাম পামওয়েলসহ দুটি ট্রাক ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম সোহাগ ১৬৪ ধারায় আদালত জবানবন্দী দেয়। ঘটনার সাত মাস পর ময়মনসিংহ এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা দুই ডাকাতকে গ্রেপ্তার করে মির্জাপুর থানায় হস্তান্তর করে।
শুক্রবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
projonmo21.com Popular bangla online newsportal