সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিএনপির পার্টি অফিস দুধ দিয়ে ধৌত করার ঘটনায় ছাত্রদলের নেতাকে কারন দর্শানোর নোটিশ 

কালিয়াকৈরে বিএনপির পার্টি অফিস দুধ দিয়ে ধৌত করার ঘটনায় ছাত্রদলের নেতাকে কারন দর্শানোর নোটিশ 

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির অফিস দুধ দিয়ে ধৌত করার ঘটনায় ছাত্রদলের উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন ও যুগ্ম আহ্বায়ক মিঠুন হোসেন কে কারন দর্শানোর নোটিশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ । বৃহস্পতিবার বিকেলে জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ নোটিশ দেন । নোটিশে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে  স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।এর আগে গত ৫ আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় রালী শেষে বিএনপির বর্তমান নতুন কমিটির উপজেলা ও পৌর শাখা নেতাকর্মীরা পার্টি অফিসে আসেন । এই ঘটনায় নতুন কমিটিতে আওয়ামী লীগ পন্থী সদস্য রয়েছে এমন অভিযোগে বুধবার রাতে সাড়ে নয়টায় দিকে দুধ দিয়ে সারা পার্টি অফিস ধৌত করেন ছাত্রদের নেতা তুহিন ও মিঠুন। দুধ দিয়ে  ধৌত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।এ ঘটনায় ছাত্রদলের ওই দুই নেতাকে কারণ দর্শানোর একটি নোটিশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে পোস্ট করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!