নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকায় শনিবার বিকেলে গাজীপুর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)
এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজনে কর্মী সভায় সভাপতিত্ব করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির
যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক প্রার্থী এরশাদ হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন – জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও
ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এড. আমিনুল হক, সদস্য হাবিবুর রহমান জসিম, সুভাষ চন্দ্র দাস, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি
হযরত আলী মিলন, জেলা জাসাস নেতা এ্যাডঃ আল ইমরান প্রমুখ। এসময় গাজীপুর জেলা ও উপজেলার জাসাসসহ বিএনপির বিভিন্ন অংগ
সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal