সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জে মো. স্বপন মিয়া (২৭) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌড়া এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় শনিবার রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক আসলাম খান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে  স্বপনকে মাদকসেবনের অভিযোগে আটক করে । রোববার সকালে তাকে ভ্রাম্যমাণন আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড  ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

পরে মাদকসেবী স্বপনকে রোববার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ তাকে গাজীপুর জেলহাফতে প্রেরণ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!