আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন এবং উত্তায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের সাহায্য উপলক্ষে ‘ব্লাড গ্রুপিং ও রক্তদান’ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে পালিত হয়েছে।
শনিবার (২আগস্ট) সকালে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এস জায়েদ আল ফাত্তাহ সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব মো. আলিমুল বিন আজিজ তুষার ও মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিটন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী প্রমুখ।
রক্তদান কর্মসূচিতে প্রাইভেট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন সদস্য সহ
বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
projonmo21.com Popular bangla online newsportal