সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে চৌড়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার দোয়া ও মিলাদ মাহফিল

কালীগঞ্জে চৌড়া যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার দোয়া ও মিলাদ মাহফিল

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত আহতসহ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড চৌড়া আগুনিয়াবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমখানার শতাধিক শিশু শিক্ষার্থীরা সংস্থায় কোরআন তেলাওয়াত করেন। পরে তাদের হাতে তবারক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান। চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা পনির খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির আহব্বায়ক সদস্য রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাৎ হোসেন মিঠু, কালীগঞ্জ পৌর জাসাসের আহব্বায়ক আকতার হোসেন আকন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা আখতারুজ্জামান খান আতিক।

সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন সংস্থার সাধারন সম্পাদক  আবু হারিছ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সভাপতি মোবারক হোসেন মৃধা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!