সর্বশেষ :
Home / সারাদেশ / ঢাকার মাইলষ্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবর জেয়ারত করেন জলঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকবৃন্দ

ঢাকার মাইলষ্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবর জেয়ারত করেন জলঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকবৃন্দ

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,

নীলফামারী প্রতিনিধি

 

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দূর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে ২০ জন ছাত্রের প্রানের বিনিময়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরীর কবর জেয়ারত ও দোয়া করেন নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাব সহ সাংবাদিকবৃন্দ বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে পারিবারিক কবরস্থানে বাবা মা র কবরের পাশে চির শায়িত মাহরিন  এর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার  আত্নার শান্তি কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন  প্রেস ক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সভাপতি  মনিরুজ্জামান লেবু, হাসিবুল ইসলাম মিতু,  মাহাদী হাসান মানিক, অর্থ  সম্পাদক সানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান,সদস্য  রমজান আলী, জলঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, রিপোটার্স ক্লাবের সভাপতি  নজরুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, সাংবাদিক  জাহিদ প্রমুখ।

এ সময় প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাা জানিয়ে বলেন তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে এবং তার এই জীবন  উৎসর্গ আমাদের আগামীতে প্রেরনা ও উৎসাহ  যোগাবে। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন বলেন মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি এলাকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছিলেন। তার এ স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ যে  ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় ২০ শিক্ষার্থীদের বাচিয়ে তিনি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!