সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ: একজনের জরিমানা

সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ: একজনের জরিমানা

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ নিধনের সময় গৌরাঙ্গ মালো নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।

 

এসময় সালথা উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু উপস্থিত ছিলেন।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিছুর রহমান বালী বলেন, সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!