আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপি গণমানুষের দল , জনগণের মেন্ডেট নিয়েই আগামীতে সরকার গঠন করবে । কাজেই বিএনপিতে কোন চাঁদাবাজ এবং অনু প্রবেশকারীদের ঠাই হবে না । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অমান্য করে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
শনিবার (২৬ জুলাই ) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মানদাত্তা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । দলের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে । তারেক রহমানের রূপকল্প
একটি সুশৃংখল সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
জিন্নাহ আরও বলেন, ৫ ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপিতে অনেক হাইব্রিড নেতা জন্ম নিয়েছে । এরাই অপকর্ম করে আ’লীগের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে । এদের চিহ্নিত করে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী বাংলাদেশ গঠনে জনগণকে সাথে নিয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি ।
এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal