আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
আজ ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস দৌলতপুর শাখার উদ্যোগে এক দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাইফ। মিছিলটি দৌলতপুর হসপিটাল থেকে শুরু হয়ে বাজার স্ট্যান্ডে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখা সহসভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিস দৌলতপুর শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল কাদের যুব মজলিস মানিকগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইনসহ জেলা এবং থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal