নিজস্ব প্রতিবেদক
ঢাাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর ওই স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈরের মেদি আশুলাই গ্রামের আফসান ওহির মা আফসানা প্রিয়া নিখোঁজ হয় ।এ ঘটনায় ছেলে ফিরে এলেও নিখোঁজ মায়ের সন্ধ্যানে এ হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছুটে বেড়ান আফসানার স্বজনরা । এর ঘটনায় নিখোঁজ ৭২ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সনাক্ত হয় করেন নিহতের স্বজনরা ।এর আগে ওই স্কুলে আগুনে ৫ ব্যক্তির পোড়া লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় বেওয়ারিস হিসেবে মর্গে রাখা হয় ।ওই ৫ জনের লাশের মধ্যেই আফসানার লাশ ছিলো বলে বৃহস্পতিবার(২৪ জুলাই) বিকালে নিশ্চিত করেন নিহতের দেবর দুলাল হোসেন ।
উল্লেখ্য গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া নিখোঁজ হয়। তার স্বামী একজন ব্যবসায়ী।তারা সপরিবারে রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় থাকতেন ।
আফসানার ছেলে আফসান ওহি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাশ কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ্য অবস্থায় পাওয়া গেলেও তার মা আফসানা প্রিয়া নিখোঁজ হয়
।
projonmo21.com Popular bangla online newsportal