সর্বশেষ :
;
Home / সারাদেশ / বিমান দূর্ঘটনায় নিহত  শিক্ষিকার কবর জেয়ারত ও. শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রধান

বিমান দূর্ঘটনায় নিহত  শিক্ষিকার কবর জেয়ারত ও. শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রধান

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী প্রতিনিধি

ঢাকার উত্তরার দিয়াবাড়ী

মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দূর্ঘটনায় নিহত নীলফামারীর জলঢাকা পৌর সভার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরীর কবর জেয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন বিমান বাহিনীর প্রধানের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন মোমিনুল ইসলাম  ও উইং কমান্ডার এস এম আনিসুর জামান।

বুধবার সন্ধ্যায় তিনি বগুলাগাড়ীর পারিবারিক কবরস্থানে বাবা মা র কবরের পাশে চির শায়িত মাহরিন  এর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন জলঢাকা

থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সহ পরিবারের সদস্যবৃন্দ।

পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনাা জানিয়ে বলেন,শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন। তার এ স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আর এ শোকে নিজেদের ধৈর্য দ

ধারন করতে হবে। তার এই জীবন  উৎসর্গ আমাদের আগামীতে প্রেরনা যোগাবে

উল্লেখ যে  সোমবার দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;