সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে গজারি বন থেকে নারীর মরদেহ উদ্ধার 

কালিয়াকৈরে গজারি বন থেকে নারীর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট পিকনিক স্পটের ( গেষ্ট হাউস)পিছনে গজারি বন থেকে রোববার রাতে অজ্ঞাতনামা (৩০) যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।পরে সোমবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায় রোববার সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোর এলাকার সরকারি বন বিভাগের পিকনিক স্পটের পিছনে গহীন গজারি বনে যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায় কালিয়াকৈর থানার পুলিশ।তবে নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের পড়নে ছিল কালো বোড়কা ও চেক থ্রি পিছ। লাশের পাশেই একটি এন্ড্রয়েড ফোন ও কালো ব্যাগ পড়েছিল। পুলিশ ধারনা করছেন দূবৃত্তরা ওই যুবতিকে শ্বাস রোধ করে হত্যা করে ফেলে যেতে পারে।

 

কালিয়াকৈরে থানার ওসি আব্দুল মান্নান বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;