নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিস বাথান হাইটেক পার্ক রেল ক্রসিং এলাকায় শনিবার রাতে চলতি অটোরিকশা থেকে পড়ে হাইটেক পার্কের দায়িত্বে নিয়োজিত এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেন কালিয়াকৈর থানার পুলিশ।
নিহত ব্যক্তি হলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের গোয়াল বাথান এলাকার মৃত সুনাম উদ্দিনের ছেলে মেছের আলী (৫৪) ।
পুলিশ সূত্র জানায় মেছের আলী গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় ছুটিতে ছিলেন। এদিকে ছুটি শেষ শনিবার রাতে সাড়ে আটটার দিকে কাজে যোগ দিতে হাইটেক পার্কের ভিতরে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি অটোরিকশা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেন ।পড়ে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal