সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে অবৈধভাবে নদীর মাটি উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দৌলতপুরে অবৈধভাবে নদীর মাটি উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

 

আব্দুল আল মামুন (মানিকগঞ্জ) প্রতিনিধি

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগে মো. লোকমান হোসেন নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদী এলাকায় অভিযান চালানো হয়।

 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, দীর্ঘদিন ধরে বাচামারা এলাকায় একটি চক্র অবৈধভাবে যমুনা নদী থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(খ) এবং ১৫(১) ধারা মোতাবেক ১,০০,০০০/এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে একটি ড্রেজার মেশিনের প্রায় ১০০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। ইউএনও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;