আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন দৌলতপুর উপজেলা শাখা।
কর্মসূচিতে এসোসিয়েশনের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি হাসিনা আক্তার বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিকেল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
তিনি বলেন, দ্রুত তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে তারা সেবা প্রদানও বন্ধ রাখবেন।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী খান,সদস্য মো. জয়নাল আবেদীন,মো. আব্দুল্লাহ,সঞ্জিত অধিকারী,মো. আশরাফুজ্জামান ও মিজানুর রহমান প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal