সর্বশেষ :
;
Home / সারাদেশ / নুরুল হুদাকে নিয়ে যে মব জাস্টিজ হয়েছে তা কাম্য নয় -স্বরাষ্ট্র উপদেষ্টা

নুরুল হুদাকে নিয়ে যে মব জাস্টিজ হয়েছে তা কাম্য নয় -স্বরাষ্ট্র উপদেষ্টা

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল(অবঃ) জাহাঙ্গীর আলম বলেছেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিরয়ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । তিনি সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছে।তিনি আরো বলেন কৃষি প্রনয়নে কৃষি সুরখ্যা নতুন আইন করা হ”েছ ।কৃষি জমি যাতে দখল নাহয় ।

এদিকে দেশজুরে ডাকাতি ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবেনা তবে তাদের এক্টিটিভিটিস বাড়ানো হবে ।কোনভাবেই যাতে ডাকাতি সংগঠিত না হতে পারে ইতিমধ্যে গাজীপুওে ডাকাতির ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ

।এসময় আরো উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক নাফিজ আরেফিন,জেলা হর্টিকালচার এর ডিডি কৃষিবিদ রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহমেদ, কালিয়াকৈর হর্টিকালচার এর উপ পরিচালক কৃষিবিদ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান, জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন সাহাবুদ্দিন প্রমূখ ।পরে স্বরাষ্ট্র উপদেষ্টা হর্টিকালচার এর রোপনকৃত সৌদি আরবের খেজুরের বাগান পরিদর্শন ও গাছের চারা রোপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;