সর্বশেষ :
;
Home / সারাদেশ / ১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৬ বছর পর সালথায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়নি। শুধু কীভাবে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে সেই প্রক্রিয়া জানিয়েছেন নেতারা।

 

রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মো. মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বার, মনিরুজ্জামান খান হুমায়ন, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান শাহিন, এ্যাড. জাহিদ হাসান লাভলু, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, মো. রাশেদ মিয়া, ফরিদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মো. এনায়েত হোসেন সহ বিএনপি ও অংগ-সংগঠনের হাজারো নেতাকর্মী।

 

সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ফরিদপুরের সব উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয়ভাবে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রথমে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি করা হবে। ওই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হবেন একজন করে। বাকিরা সকলেই সদস্য হিসেবে থাকবে।

 

তবে এই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব আগামী সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না। তবে সদস্যরা চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন।

 

তিনি আরো বলেন, এই সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করবে। পরবর্তীতে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে উপজেলা বিএনপির নেতা নির্বাচন করবে।

 

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, গত ১৮ বছরে জেলখানায় আমাদের সঙ্গে যেসব নেতাকর্মীদের দেখা হয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছে। যারা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে আপোস করে নাই। আগামী সম্মেলনে আমাদের সেইসব বন্ধুদের মূল্যায়ন করা হবে। তাদেরকেই নেতা নির্বাচন করা হবে।

 

আর যারা স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন, তাদের জায়গা কমিটিতে হবে না।

সম্মেলনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা, সদস্য মুরাদ হোসেন মুরাদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

 

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;