সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে পিকনিকের নৌকা পড়ে যুবক নিখোঁজ

মির্জাপুরে পিকনিকের নৌকা পড়ে যুবক নিখোঁজ

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে সুজন মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোড়াই এলাকার মইশাল পাড়া বিলে এই ঘটনা ঘটে।

সুজন মিয়া গোড়াই মইশালপাড়া এলাকার মৃত হেলাল বয়াতির ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে গোড়াই মইশাল পাড়া থেকে একদল যুবক ইঞ্জিনচালিত নৌকা যোগে বাসাইলের বাসুলিয়া ঘুরতে যায়। বাসুলিয়া ঘুরে রাত আটটার দিকে গোড়াই ফিরে। গোড়াই মইশাল পাড়া বিলে নৌকা থেকে সুজন নিখোঁজ হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে খোজখুজি করে। শুক্রবার গভীর রাত এবং শনিবার সকালে তাকে খুজে না পেয়ে ডুবুরিদল চলে যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়োত হোসেন বলেন, শুক্রবার রাত ও শনিবার সকালে অনেক খোজাখুজির পরও সুজনকে পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ জুন শনিবার সকালে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নাজিম সিকদার নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। ২৪ ঘন্টা পর নদীতে তার লাশ ভেসে উঠে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;