নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজারে এলাকা শুক্রবার বিকেলে ভয়াবহ
অগ্নিকান্ডে পুড়ল একটি পাপস তৈরির কারখানা। এতে কয়েক লাখ টাকার মালামালের
ক্ষয়ক্ষতি হয়েছে বলে পাপস তৈরির কারখানার মালিক ফজলুল হক জানান।
এলাকাবাসী জানায়, বেনুপুর বাজারে ফজলুল হক নামের এক ব্যক্তি একটি দোকান
ঘর ভাড়া নিয়ে বিভিন্ন পোশাক তৈরির কারখানা পরিত্যক্ত মালামাল ক্রয় করে নিয়ে
পাপস তৈরির কারখানা ব্যবস্থা করেন। সেই কারখানায় বৈদ্যূতিক শর্ট সার্কিট
থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ¯’ানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা
কওে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের
কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে কারখানায় রাখা পরিত্যক্ত কাপড়ের মালামাল থেকে তৈরি তুলা, তৈরি
পাপস পুড়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
পাপস তৈরির কারখানার মালিক ফজলুল হক বলেন, অগ্নিকান্ডে কমপক্ষে ৫-৬ লাখ
টাকার মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরি
বলেন, আমাদের ফায়াল সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
এনেছে। তবে এ অগ্নিকান্ডে লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া
বলা
যাচ্ছে না।
projonmo21.com Popular bangla online newsportal