আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে তথ্য ও যোগাযোগ ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণ সমাপ্ত ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন-২০২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ওমেন ই-কমার্স প্রফেশনাল কোর্সের সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী ২৫ জন প্রশিক্ষণার্থী মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার রণজিৎ মন্ডল, প্রশিক্ষণ পরিচালনাকারী ভেন্ডর প্রতিষ্ঠান বেবিলন রিসোর্স লিমিটেড এর প্রতিনিধিগণ।
projonmo21.com Popular bangla online newsportal