সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার ধ্বংস

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার ধ্বংস

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় ধলেশ্বরীর শাখা উয়ার্শী নদীতে ওই এলাকার রাসেল, লিটন ঘোষ, শহিদুল, বজলু, আনন্দসহ কয়েকজন কয়েকদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী এ.বি.এম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচটি বাংলাড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;