সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় থানায় মামলা ,গ্রেফতার ১

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় থানায় মামলা ,গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ২০ /২৫ জনের নামে একটি মামলা দায়ের করেছেন বিএনপি নেতা রিপন আহমেদ ।এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারভেজ আহমেদ কে গ্রেফতার করেছেন পুলিশ ।পরে গ্রেফতারকৃত ব্যাক্তিকে সোমবার গাজীপুর জেল হাজতে পাঠানো হয় ।

পুলিশ সূত্র জানায় গত শনিবার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ব্যারিষ্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকি সাক্ষরিত কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির দুইটি পূর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ।এতে দলের অনেত ত্যাগি নেতৃবৃন্দকে সাধারন সদস্য ও পদ না থাকায় বিএনপির একটি পক্ষ রবিবার সকালে উপজেলার সাহেব বাজার বাইপাশ এলাকায় কমিটি প্রত্যাহারের দাবিতে লাঠিসোঠা হাতে বিক্ষোভ মিছিল করেন ।অপরদিকে নতুন কমিটি সর্মথিত বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ঘটনা ঘটে ।এসময় দুই গ্রুপের ১০ জন আহত হয় ।পরে পুলিশ ও যৌথাবাহিনী এসে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।এদিকে এ ঘটনায় সোমবার সকালে একটি মামলা দায়ের করেন বিএনপি নেতা রিপন মিয়া ।এ মামলায় পারভেজ আহমেদ কে গ্রেফতার করেন পুলিশ ।

 

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন বিএনপির দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় থানায় মামলা হয়েছে ।একজনকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।ঘটনার সাথে জরিত বাকি ব্যক্তিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;