সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন

মির্জাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ত্রিবার্সিক সম্মেলনে গোপন ব্যালটে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আবু তাহের তালুকদার সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রোবাবর সকালে উপজেলার দেওহাটা এমদাদুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান। হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা শামসুল আলম সখিপুরী, মুফতি আশরাফুজ্জামান, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।

সম্মেলনে কোন পদে কেউ প্রার্থী না হলেও ৭৬ জন কাউন্সিলর গোপন ব্যালটে সভাপতি সম্পাদকসহ অন্য সদস্যদের নাম লেখে ভোট প্রদান করেন।

কমিটিতে সিনিয়র সভাপতি মুফতি ইলিয়াস, সহসভাপতি মাওলানা জামিলু রহমান, যুগ্ম সম্পাদক মুফতি মনির খান, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ইলাম খান ও মাওলানা আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, মাওলানা আবু সালেহ, মাওলানা খাইরুল ইসলাম মাওলানা আমানুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আনিসুর রহমান, মাওলানা আব্দুল আলিম আড়াইপাড়া নির্বাচিত হন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আলী আজম বলেন, ১০১ সদস্য বিশিষ্ট মির্জাপুর উপজেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;