মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র, যুবক ও তরুণদের নিয়ে কর্মশালা করেছে বিএনপি। শনিবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মশালা হয়।
উপজেলা সদরের বাইপাস বাসস্ট্যান্ডের অদূরে একটি ভবনের কনভেনশন হলে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী সভাপতিত্ব করেন।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো. আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির সহসভাপতি লাভলুর রহমান মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মিনহাজ মিয়া ও শহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম অনিক, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় গ্রামটির দেড় শতাধিক ছাত্র, যুবক ও তরুণ অংশ নেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়ীত থাকতে হলে প্রত্যেকটি নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে ভালো হতে হবে। তা না হলে কেউ দলটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেননা।
projonmo21.com Popular bangla online newsportal