নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা বাসস্ট্যান্ডে
যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।
শুক্রবার (১৩ জুন) সকাল থেকে রাত পর্যন্ত জলঢাকা বাসস্ট্যান্ডে দেখা গেছে ফিরতি যাত্রীদের চাপ।
সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১১দিনের ছুটি। আর আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে।
এদিকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেক যাত্রী । ফলে ট্রাক, পিকআপ,মোটরসাইকেল সহ যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।
সূত্র জানায়, গাজীপুরে ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে।
এজন্য আজ শুক্রবার সকাল থেকেই বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের চাপ ছিল বেশি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন
বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই গাড়ীর থামার চাপ একটু বেশী। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চেস্টা করছি।
projonmo21.com Popular bangla online newsportal