সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জুলাই-আগষ্ট আন্দোলনে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আহত ১৪ জন ও ২ শহীদ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ আহত ও শহীদ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, দেশীয় মশুর ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়া গুঁড়া ১০০ গ্রাম, পোলার চাউল ১ কেজি, সেমাই ও দুধ প্রায় ১৬ কেজি ওজনের পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;