সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার ,গরু উদ্ধার 

কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার ,গরু উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকা থেকে গরু চোর দলের সদস্যকে গ্রেফতার করছে পুলিশ ।এসময় ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত যুবক একই এলাকার মোহাম্মদ আলী বেপারীর ছেলে রাজিব হোসেন বেপারী (৪০) সে গরু চুরির সাথে জরিত ।

পুলিশ সূত্র জানায় গত কয়েকদিন আগে টাঙ্গাইলের সদর এলাকায় একটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে এ ঘটনার পর পুলিশ চোর ধরতে মাঠে নামে ।এদিকে বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাজিবকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ ।এসময় চুরি যাওয়া একটি গরু পুলিশ উদ্ধার করেন ।

মৌচাক ফাড়িঁ পুলিশের ইনর্চাজ সেলিম হোসেন বলেন গরু চুরির অভিযোগে রাজিবকে গ্রেফতার করা হয় ।তার কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;