নিজস্ব প্রতিবেদক
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান দেলোয়ার হোসেন মিঞা বলেন, মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।চলাচল করতে দেখলেই ওই গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।এছাড়াও ঘরমুখো মানুষ নিরাপদে, স্বা”ছন্দ্যে বাড়ি ফিরতে পাড়ে সেই জন্য মহাসড়কে সেনাবাহিনী, র্যাব, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ একসাথে কাজ করছে।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণে এবং মহাসড়ক যানজট মুক্ত রাখায় প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ডিআইজি অপারেশন শফিকুল ইসলাম, ডিআইজি পূর্ব হাইওয়ে হাবিবুর রহমান, ডিআইজি দক্ষিণ হাইওয়ে রাখফার সুলতানা খানম, ডিআইজি(উত্তর) ট্রেনিং সালমা বেগম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসু মিয়া,জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শাহাবুদ্দিন,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ যোবায়ের , নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম সহ অন্যান্য কর্ম
কর্তা।
projonmo21.com Popular bangla online newsportal